শিরোনাম

| |

আওয়ামীলীগ অফিসে ১৪৪ ধারা জারি; পৃথক সংবাদ সম্মেলন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 6, 2022 10:33 AM
Print Friendly and PDF

প্রতিনিধি বাউফল::পটুয়াখালীর বাউফলে একই সময় আওয়ামীলীগের দুই গ্রæপ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকলে সংঘর্ষের আশংকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন ১৪৪ ধারা জারি করে দলীয় কার্যালয় জনতা ভবনে সকল ধরনের মিছিল সভা সমাবেশ বন্ধ করে দিয়েছেন। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন অফিস আদেশ ও ভ্রাম্যমান মাইকিং করে এ তথ্য জানিয়ে দেন। পরে সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসম ফিরোজ এমপির পক্ষে নাজিরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের বাসভবনের সামনে ও বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বাউফল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব হাওলাদার তার লিখিত বক্তব্যে আসম ফিরোজ এমপির বিরুদ্ধে দলীয় আচরণ ভংগ এবং স্বেচ্ছাচারিতার বিভিন্ন অভিযোগ আনেন। তিনি বলেন, আসম ফিরোজ এমপি হওয়ার পর থেকেই আওয়ামীলীগের ত্যাগী নেতা কর্মীদের দল থেকে সুকৌশলে দূরে সরিয়ে পছন্দের আওয়ামীলীগ বিরোধী বিএনপি ছাত্রদল ও জাতীয় পার্টির নেতা কর্মীদের পোস্ট পদবী দিয়েছেন। জামায়াতের রোকন এবং তালিকাভূক্ত রাজাকারের ছেলে জামাল হোসেনকে দলের পদে রেখে ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষ বানিয়েছেন। বঙ্গবন্ধু হত্যার পরে আসম ফিরোজ জাতির জনকের ছবি ভাংচুর করেন এবং বরিশাল শহরে মিস্টি বিতরণ করেন। যা আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক টকশোতে তুলে ধরায় বিশ্ববাসী জেনেছে এবং মহিউদ্দিন আহম্মেদের ‘বেলা অবেলা’ বইয়ের পাতায় প্রকাশিত হয়েছে। অপরদিকে মোতালেব হাওলাদার দলের সভাপতি আসম ফিরোজের বিরুদ্ধে ঔদ্ব্যত্বপূর্ণ ও অশালীণ আচরণ করায় আসম ফিরোজ এমপি’র পক্ষে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ। লিখিত বক্তব্যে বলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিভিন্ন পত্র পত্রিকা সভা সমাবেশে আসম ফিরোজ এমপির বিরুদ্ধে অর্ধশতাধিক নেক্কারজনক স্টাটাচ ও বক্তব্য দিয়ে একজন বিতর্কিত সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করেছেন। বিভিন্ন প্রকার অনিয়ম নিয়োগ বানিজ্য জায়গা দখল দলীয় পদ এবং জনপ্রতিনিধির ক্ষমতা ব্যবহার করে এমন কোন অপকর্ম নেই যা তিনি করেননি। গত ২৭ এপ্রিল তিনি জনতা ভবনের সম্মুখ মাঠে ইফতার পার্টি করেছেন। উক্ত ইফতার পার্টিতে প্রকাশ্যে মাইকে দলের সভাপতি আসম ফিরোজ এমপিকে দলের অফিসে ঢুকতে দেওয়া হবেনা মর্মে উদ্বত্ব্যপূর্ণ বক্তব্য রাখেন। তার এহেন কর্মকান্ডের জন্য তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় খুবই নিকট। লিখিত বক্তব্যে শেষে সাংবাদিকদের সম্পুরক প্রশ্নের জবাব দেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন খান। আয়োজিত সংবাদ সম্মেলনে উভয় গ্রæপে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্র্মীরা উপস্থিত ছিলেন।

০৬-০৫-২০২২

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ