শিরোনাম

| |

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে- এ্যাড. তালুকদার  ইউনুস

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 3, 2022 1:38 PM
Print Friendly and PDF
বরিশাল সংবাদ  : বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ধারাবাহিক ভাবে ক্ষমতায় আসার কারণেই দেশে আজ জনগনের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হচ্ছে। শুধু তাই নয় বাংলাদেশ কে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। 
নেতাকর্মীর উদ্দেশ্যে তালুকদার মো ইউনুস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন কে আরো সুসংগঠিত করতে হবে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করার কোন বিকল্প নেই।
শনিবার দুপুরে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শাহে আলম হাওলাদারের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন,স্থানীয় সংসদ সদস্য শাহে আলম তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আনিসুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।
বক্তব্য রাখেন বড়াকোটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড সহিদুল ইসলাম মৃধা প্রমূখ। সম্মেলনে আরো বক্তৃতা করেন, বড়াকোঠা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।এসময় উজিরপুর উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, কাউন্সিলর ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ