শিরোনাম

| |

বিএনপি-জামায়াত বলায় সংবাদ সম্মেলন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 25, 2022 9:10 AM
Print Friendly and PDF

প্রতিনিধি বাউফল::পটুয়াখালী বাউফলের সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিএনপি-জামায়াত বলে আখ্যা দিয়ে সামাজিক হেও করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বাউফল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১২নং বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন, তিনি আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ এর ছেলে। গত ৭ ফেব্রæয়ারী ইউপি নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী হিসাবে বিপুল ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। অবহেলিত বাউফল সদর ইউনিয়নকে ঢেলে সাজানোর লক্ষ্যে জনগনের আশা আকংখা পূরন করার জন্য কাজ করে যাচ্ছেন। সম্প্রতি এলাকায় কিছু অসাধু লোককে আইনের আওতায় আনার চেষ্টা করেন। সে কারনে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর কথা বিএনপি জামায়াত নিয়ে চলা ফেরা করেন বলে বিভিন্ন মাধ্যমে সংবাদ রটায়। যাহা তার দৃষ্টি গোচর হওয়ায় তিনি তার প্রতিবাদ করেন। তিনি আরও বলেন, গত নির্বাচনে যেসব কেন্দ্র আওয়ামীলীগের দুর্গ হিসাবে পরিচিত সেখানে অন্য একটি দলের প্রার্থীরা জয়লাভ করে। সদর ইউনিয়নের অধিকাংশ আওয়ামীলীগ নেতা কর্মীরা দলের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে যে কারনে অন্যান্য দলের প্রার্থীরা জয়লাভ করছে। আমি আওয়ামী পরিবারের সন্তান হয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। আমার কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাকে সামাজিক ভাবে হেও করার জন্য বিএনপি জামায়াত বানানোর অপচেষ্টা অব্যবাহত রেখেছে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আয়োজিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধা, ৩নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি লুৎফর রহমান ও সদর ইউনিয়ন পরিষদের সদস্যগন সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

২৫-০৩-২০২২

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ