শিরোনাম

| |

লালমোহনে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করলেন এমপি শাওন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 2, 2022 3:45 PM
Print Friendly and PDF

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ),ভোলা প্রতিনিধিঃভোলার লালমোহনে নতুন বছরের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দে আত্নহারা শিক্ষার্থীরা। রবিবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে এমপি শাওন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত।

জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বছরের প্রথম দিনে সামাজিক দুরত্ব বজায় রেখে সকল শিক্ষার্থীদের মধ্যে সারাদেশে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হচ্ছে। বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া ছিল বর্তমান সরকারের চ্যালেঞ্জ।

জননেত্রী শেখ হাসিনার সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ করছে।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকতারুজ্জামান মিলন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২০২২ সালের নতুন বই বিতরণ করেন এমপি শাওন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ