শিরোনাম

| |

বাউফলে কৃষি উপকরণ বিতরন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 10, 2021 10:33 AM
Print Friendly and PDF

প্রতিনিধি বাউফল ::পটুয়াখালীর বাউফলে ২০২১-২২ রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্নবাসন সহায়তার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৫ হাজার ৪২০ জন কৃষক কৃষাণীর মাঝে মাঝে গম ভুট্টা চিনাবাদাম মুগ খেসারী সূর্যমুখি সহ ৭ প্রজাতির ১১৮ মেট্রিক টন বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক ও বিআরডিবি কর্মকর্তা মাহবুবা বেগম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, প্রেসক্লাব সাবেক সভাপতি অতুল পাল, আল মামুন ও সাংবাদিক আরেফিন সহিদ প্রমূখ। উল্লেখ্য অনুষ্ঠানে ইঁদুর নিধন কল্পে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ