শিরোনাম

| |

চাঁদপুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এইচ এম জাহিদ প্রচার প্রচারণায় এগিয়ে 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 4, 2021 7:54 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন কে আধুনিক করতে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এইচ এম জাহিদ হোসেনের আনারস মার্কার প্রচারণায় ইউনিয়নবাসী মুখরিত হয়ে উঠেছে। অত্র ইউনিয়নের সর্বত্রই আনারসের জয়জয়কার । এ যেন জয়ের হাওয়া লেগেছে । চাঁদপুরা একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। ইতিপূর্বে বেশ কয়েকজন চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করলেও ইউনিয়নে চোখে পড়ার মতো কোনো উন্নয়নের দেখা মেলেনি। এলাকাবাসীর অভিমত, আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহিদ হোসেনের আনারস মার্কায় জয়ের মধ্য দিয়ে হয়তো উন্নয়নের আলোতে মুক্তি মিলবে ।প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন গ্রামে আনারস মার্কার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন স্থানীয় সর্বস্তরের জনগন।

জানা যায়, এইচ এম জাহিদ হোসেন বরিশাল সদর ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার বারবার কারাভোগী পরিবার তান্ত্রিক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী। সদা হাস্যউজ্জল ও সাদা মনের মানুষ চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,ও আওয়ামী সহযোগী সংগঠনের প্রিয় মানুষ, এবং চাঁদপুরা ইউনিয়নের গরীব দুঃখী অসহায় মানুষের আস্থা ভাজন ব্যক্তি জাহিদ।

চাঁদপুরা ইউনিয়নের বিভিন্ন বাজার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণমাধ্যম কর্মীদের কথা হয়, ইউনিয়নে সাধারণ মানুষের ইচ্ছে চেয়ারম্যান হিসাবে জাহিদ হোসেন কে দেখতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন চাদপুরা ইউনিয়নে জাহিদ ভাই চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী তাদের পারিবারিক ভাবে এলাকার উন্নয়নে অবদান আছে। আর আমরা চাঁদপুরা ইউনিয়নবাসী জাহিদ ভাই কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

অত্র ইউনিয়নে এখন বিরাজ করছে নির্বাচনি হাওয়া সবাই তাকিয়ে আছে কে হবে আগামীর চেয়ারম্যান।
চাঁদপুরা ইউনিয়নের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর সাথে জরিত আছেন এবং স্থানীয় সমাজের অসহায় দুস্ত মানুষের জন্য কাজ করছেন তিনি।

সাংবাদিকদের সাথে আলাপকালে, মোঃ জাহিদ হোসেন বলেন, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই জনগণের নেতা হিসাবে না জনগণের সেবক হিসাবে কাজ করবো। ইউনিয়নের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার স্বপ্ন দেখি এবং সেই ভাবে কাজ করবো। এ বারের নির্বাচনে ভোটারদের রায়ে বিজয়ী হতে পারলে ইউনিয়ন বাসীর উন্নয়নে কাজ করবো। এছাড়াও মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সমাজ গড়বো।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলেও জানান এইচ এম জাহিদ

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ