শিরোনাম

| |

আমি চেয়েছি প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা মিলেমিশে শান্তিপূর্ণভাবে একত্রিত হয়ে কাজ করবে,  বিসিসি মেয়র 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 11, 2021 10:11 AM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, বরিশালে সম্প্রতি এত বড় গন্ডগোল হয়েছে আমি কিন্ত কোনো প্রতিবাদ করিনি। আমি যদি প্রতিবাদ করতে যেতাম তাহলে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো কস্ট পেতো। আমি যদি ফোরস করে বলতাম আমার কোনো দাবি নাই আমি শুধু ভিডিও ফুটেজটা দেখতে চাই।

আমি প্রেশার দিতে পারতাম যে আমি ভিডিও ফুটেজ দেখতে চাই।কিন্তু আমি জানি ভিডিও ফুতেজটা দেখলে কি হবে কারন আমি দেশের ভালো চাই,দলের ভালো চাই,আমি কাউকে ঝামেলায় ফেলতে চাইনি।

প্রধানমন্ত্রীকে কোনো বিব্রতকর পরিস্থিতে ফেলতে চাইনি।আমি চেয়েছি প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা মিলেমিশে শান্তিপূর্ণভাবে প্রধারমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে একত্রিত হয়ে কাজ করবে। কারণ রাজনীতি মানে হচ্ছে সমঝোতা।রাজনীতি মানেই উন্নয়ন। রাজনীতি মানেই মানুষের অধিকার আদায় করা।

রাজনিতি মানেই এই নয় যে, আমাকে মারধর করছে বলেই আমিও মারধর করবো। বরিশাল নগরীর কালি বাড়ি রোডস্থ মেয়রের বাসভবনে রবিবার বরিশালের বিভিন্ন পূজামন্ডপে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদানের চেক প্রদানকালের অনুষ্ঠানের এক প্রর্যায়ে তার বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও আসন্ন দুর্গাপূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিতি ছিলেন। মেয়র সাদিক বলেন,রাজনীতি পেটে ভাত দেয়ার জন্য না।

রাজনিতি হচ্ছে অধিকার আদায়ের জন্য। রাজনীতি হচ্ছে একটি আদর্শ বঙ্গবন্ধুর  যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন সেই আদর্শ ধারন করে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, বরিশালের উন্নয়ন ও রাজনৈতিক কর্ম কান্ড সারা বাংলাদেশের মানুষ ফলো করে। সবাই দেখে যে বরিশালের মেয়র অভিনয় করে নাকি বরিশালের উন্নয়নের জন্য কাজ করছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ