শিরোনাম

| |

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে  বিভিন্ন পূজামন্ডপে অনুদান প্রদান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 11, 2021 9:54 AM
Print Friendly and PDF

নিজেস্ব প্রতিবেদক ::হিন্দু ধর্মালম্বীদের সবচে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশাল জেলা ব্যাপী শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। আজ ১১ অক্টোবর সোমবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি এর ব্যক্তিগত তহবিল থেকে মহানগর ও উপজেলার বিভিন্ন পূজামন্ডপের অনুকূলে অনুদান প্রদান করেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে বরিশাল জেলার ৬৩৩ টি পূজামন্ডপের অনুকূলে ৫০০ কাজী করে চাল বিতরণ করা হয়। পাশাপাশি জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে ৬৩৩ টি পূজামণ্ডপের জন্য ৬৫০০ টিশার্ট, ৬৫০ টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, বিসিবির পরিচালক আলমগীর খান আলো, যুগ্ম আহবায়ক বরিশাল মহানগর যুবলীগ মাহমুদুল হক খান মামুন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর বরিশাল সিটি কর্পোরেশন শরীফ মোঃ আনিছুর রহমান (আনিছ শরীফ), উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর এ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু,

জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, সভাপতি মহানগর পূজা উদযাপন পরিষদ তমাল মালাকার ও সম্পাদক চঞ্চল দাশ পাপ্পাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী নিজ হাতে তার ব্যক্তিগত তহবিল থেকে বরিশাল মহানগরী ও জেলার ৬৮ টি পূজামন্ডপের জন্য ৭ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে উপহার হিসেবে ৫০০ কেজি করে চালের ডিউ লেটার তুলে দেওয়া হয়। পাশাপাশি জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ৬৩৩ টি পূজামন্ডপের জন্য ৬৫০০ টিশার্ট এবং ৬৩৩ টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। ভক্তরা মা দুর্গার আরাধনায় অপেক্ষা কাঙ্খিত দিনের জন্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজাকে ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বরিশাল জেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ৬৩৩ টি। এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলা ৭১ টিকে, গৌরনদী উপজেলা ৮৫ টি, মুলাদী উপজেলা ১১ টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ২৪ টি, হিজলা উপজেলা ১৫ টি, আগৈলঝাড়া উপজেলা ১৫৯ টি, বাবুগঞ্জ উপজেলা ২৫ টি, বরিশাল সদর উপজেলায় ২৪ টি, বরিশাল মহানগর ৪৪ টি, বানারীপাড়া উপজেলা ৫৯ টি, উজিরপুর উপজেলা ১১৬ টি পূজা মন্ডপ। প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা কার্যক্রম।জেলা প্রশাসক বরিশাল বলেন, পূজা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। থাকছে পর্যাপ্ত মোবাইল কোর্ট টিম।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ