শিরোনাম

| |

চাঁদপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে সাবেক ছাত্রলীগ নেতা, এইচ এম জাহিদ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 10, 2021 11:59 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ::নির্বাচনী প্রচারে মাঠে নেমে পড়ছে বরিশাল সদর উপজেলা সহ চাঁদপুরা ইউনিয়নের প্রার্থীরা। নির্বাচনী মাঠ এখন সরগরম কেউ কেউ ৬ মাস ১ বছর আগ থেকে পাড়া-মহল্লায় ঘুরে-ঘুরে জনসমর্থন যাচাই করেছেন। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা একটু বেশিই পরিলক্ষিত হচ্ছে। চাঁদপুরা ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই পাল্লা দিয়ে বাড়ছে উৎসব মুখরতা। চায়ের টেবিলে আড্ডা গল্পকথাসহ পথে প্রান্তরে সর্বত্রই ঘুরেফিরে প্রচার হচ্ছে নির্বাচনী আলোচনা।

অনেকের মধ্যে এই আলোচনায় রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী, এইচ এম জাহিদ। এবারের নির্বাচনে চাঁদপুরা ইউনিয়ন এর জনগণ এইচ এম জাহিদ কে বেছে নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তরুণ প্রজন্মের তারুণ্যের প্রতীক এইচ এম জাহিদ কে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এলাকার গণ্যমান্য ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ তারা মনে করেন জাহিদ বয়সে তরুণ তাই ইউনিয়ন বাসীর সেবা করার জন্য তাকে প্রয়োজন কারণ তিনি অফিস-আদালত এবং বিভিন্ন দপ্তরে গিয়ে আমাদের এলাকার উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা রাখতে পারবেন। আমাদের ইউনিয়নের উন্নয়নের জন্য জাহিদ কে ইউনিয়ন বাসীর ভোট দেওয়া প্রয়োজন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সকল ধারাবাহিকতা ধরে রাখতে হলে এই তরুণ প্রার্থীকেই ভোট দেওয়ার কোন বিকল্প নেই। আমরা এইচ এম জাহিদ কে ভোট দিয়ে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে তারা বদ্ধপরিপুরক। এ বিষয়ে এইচ এমন জাহিদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এবারের নির্বাচনে আমি যদি বিজয় অর্জন করি। তাহলে আমি আমার নির্বাচিত ইউনিয়নকে মডেল ও আধুনিক হিসেবে রূপান্তরিত করব। যা বিগত ৫০ বছরে কেউ দেখেনি। ইউনিয়ন বাসীর কাঙ্খিত স্বপ্ন পূরণ করব, আমি মনে করি দল-মত নির্বিশেষে ধনী-গরীব ও সকল মানুষের সেবা নিশ্চিত করতে আমি ওয়াদাবদ্ধ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ