শিরোনাম

| |

বরিশালের রায়পাশা কড়াপুরে নৌকার মনোনয়ন পেলেন আহম্মেদ শাহরিয়ার বাবু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 10, 2021 11:55 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত ঘোষনা করেছেন দলীয় হাইকমান্ড। এতে করে বরিশালের সদর উপজেলার ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীতা নিয়ে ধোঁয়াশা কাঁটালো। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়েছে।

এতে রায়পাশা কড়াপুর ইউনিয়নে আ’লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আহম্মেদ শাহরিয়ার বাবু। ঢাকা থেকে এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তাকে দলীয় মনোনয়ন দেয়ায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে
ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

জানা যায়,,করোনাকালিন সময়ে নিজ অর্থায়নে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং শীতার্তদের মাঝে গোপনে কম্বল বিতরন ও সাহায্য সহযোগীতা অব্যাহত রেখেছিলেন। তিনি মসজিদ মাদ্রসা ও ধর্মীয় কাজে ও গরিব দুঃখি অসহায় পরিবারের মাঝে গোপনে মেয়ের বিয়েতে সাহায্য সহযোগিতা করেন। তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ ও আওয়ামী রাজনীতির সাথে নিজেকে অব্যাহত রেখেছেন সুনামের সহিত।
তার নিজ অর্থায়নে এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সাহায্য প্রদান করেছেন।।করোনায় নিজের প্রাণনাশের আতঙ্ক থাকলেও জনগনের সুরক্ষায় মানবতার ফেরিওয়ালা আহম্মেদ শাহরিয়ার বাবু ছুটে চলেছেন ইউনিয়নের আনাচে-কানাচে।

সাংবাদিকদের আলাপকালে মোঃ আহমেদ শাহরিয়ার বাবু বলেন
দীর্ঘদিন ধরে তিনি দলের জন্য কাজ করে চলেছেন। আওয়ামী লীগের চরম দুঃসময়ে বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে দলের দূর্দিনে সংগঠনকে সুসংগঠিত করা জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হামলা, মামলা নির্যাতনের শিকার হয়েছি। তবু কখনো পিছুপা হইনি।
সবকিছু বিবেচনা করে দল আমাকে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দিয়েছেন। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের বিভিন্ন সরকারি সাহায্য ও সরকারী সেবা তাদের দ্বারপ্রান্তে পৌছে দিব ইনশাল্লাহ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ