শিরোনাম

| |

বিএনপিতে যোগদানের পরেও আওয়ামী লীগ নেতা দাবি করেন কাশীপুরের সৈয়দ মামুন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 10, 2021 11:52 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: সময় তখন ২০১৩ সাল। ২০১৩ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সৈয়দ গোলাম কবির মামুন। তিনি বিপুল পরিমাণ ভোটে ভরাডুবি হওয়ার পর নিজের দালানের ফটক দরজায় ‘ নৌকা প্রতিক’ এর ডিজাইনটি শাবল দিয়ে নিজ হাতে ভেঙ্গে গুড়িয়ে দেন। ঘরে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভেঙ্গে বাইরে ছুড়ে ফেলে দেয়। নৌকার উপর ক্ষিপ্ত হয়ে চলে যান বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের বাসায়। ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাশিপুরের স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে।একইভাবে আরেক বিএনপি নেতা আহসান হাবীব কামাল এর কাছেও গিয়ে ধর্না ধরেন তিনি। বিএনপির ওই নেতারা পাঁচশত কর্মীসহ আনুষ্ঠানিক যোগদান এর প্রস্তাব দিলে তা পালনে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় আনুষ্ঠানিকতা আর করা হয়নি। এ ঘটনার বিষয় নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন বক্তব্য দিয়েছেন প্রতিবেদকের কাছে।

অতি সম্প্রতি ২০২১ সালের সিটি কর্পোরেশন ২৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনেও ওয়ার্ডের বিএনপি নেতাদের প্রকাশ্যে প্রচারণা ও সাহায্য নিয়েছেন তিনি। সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির তার ভাইদের দিয়ে এই প্রার্থীকে জিতিয়ে নিতে প্রকাশ্যে প্রচারণা করেছেন। সৈয়দ গোলাম কবির মামুন এর পুত্র রাব্বির সাথে ভোটের প্রচারণায় সক্রিয় দেখা গেছে শহীদ ঢালীকে। আর গোপনে ও প্রায় প্রকাশ্যেই বিএনপির সাথে আতআত করা মামুনের রাজনৈতিক চরিত্রের আরেকটি দিক হল হেরে গিয়ে ভোটারদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বিজয়ী প্রার্থীর কর্মীদের হামলা।

 

উপনির্বাচনে সন্ত্রাসী হামলায় যাদের নামে মামলা করা হয়েছে ইতিমধ্যে ও হামলায় জড়িত, তারা হলেন ‘ গোলাম কবির মামুন এর পুত্র রাব্বি, ফারুক মিরার পুত্র রামিম, রাফি,সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির এর ভাই শহীদ ঢালী, বিএনপি নেতা ও শিশু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত মাসুদ রাঢ়ী, ২৯ নম্বর ওয়ার্ডের জহির মুন্সির পুত্র মাদক ব্যবসায়ী নয়ন মুন্সি, মাঝি বাড়ির ৩-৪ জন, ২৮ নম্বর ওয়ার্ডের ইলেক্টট্রিক মিস্তিরি সাগর ও তার সহযোগী শাহিন , কাশিপুর বাজার সংলগ্ন কামালের পুত্র সুমন,হরিপাশা ২৮ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির স্বাধীন, পেশাকারের পুত্র কথিত ছাত্রলীগের কর্মী সামিত, নতুন বাজার মথুরানাথ স্কুল সংলগ্ন সাবেক ব্যাংকার টুনু মিয়ার পুত্র রাকিব, আলমগীর কাজী, সহ অজ্ঞাত ৫০-৬০ জন। ‘

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ