শিরোনাম

| |

তিনশ’ আসনেই প্রার্থী দেয়ার রোডম্যাপ তৈরি করছে জাপা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 9, 2021 10:02 AM
Print Friendly and PDF

ডেস্ক রিপোর্ট  :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের সাথে জোট বাধঁবে জাতীয় পার্টি তা নিশ্চিত না হলেও আপাতত তিনশ’ আসনেই প্রার্থী দেয়ার রোডম্যাপ তৈরি করছে জাপা। একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে একথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘যে কোন পরিস্থিতিতে দর কষাকষির জন্য আমাদের শক্তিটা বড় ফ্যাক্টর। সেই হিসেবে সারাদেশে যাতে আমাদের শক্তি থাকে সেভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে।

কোনো রাজনৈতিক দলের রাষ্ট্র ক্ষমতায় আসার পেছনে নিজের দলকেই নিয়ামক শক্তি মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। টেলিভিশনের সাক্ষাতকারে তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিবারই জাতীয় পার্টির সাথে জোট করে সরকার গঠন করেছে। তবে এবার কার সাথে জোট বাধবেন তা এখনও ঠিক করেননি জিএম কাদের। নির্বাচনের ঠিক আগে আগে জোট নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।

 

হুসেইন মুহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করে ক্ষমতা দখলের পর ১৯৮৬ সালের পহেলা জানুয়ারি গঠন করেন জাতীয় পার্টি। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকেই আওয়ামী লীগের সাথে জোটে আছে জাপা। দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাপার হাল ধরেন ছোটভাই জিএম কাদের। যদিও নেতৃত্ব নিয়ে জিএম কাদের-রওশন দ্বন্দ্বও অনেক দূরই গড়ায়। এখন মাঝে মাঝেই দৃশ্যপটে আসছেন বিদিশা-সাদ এবং এরিক।

পারিবারিক দ্বন্দ্ব মাঝে মাঝেই প্রকাশ্যে আসলেও দলে জিএম কাদেরের নেতৃত্ব অনেকটাই সুদৃঢ়। টানা তিন নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট এবং সমঝোতা করেই নির্বাচন করেছে জাতীয় পার্টি।

তবে এবারও কি আওয়ামী লীগের সাথে জোটে থাকবে জাপা? এ প্রশ্নে জিএম কাদের বলেন, আগেভাগেই কোনো সিদ্ধান্ত নয়। নির্বাচনী রাজনীতির মেরুকরণ বুঝেই সিদ্ধান্ত হবে বলেই জানালেন তিনি।

জিএম কাদের আরও বলেন, ‘আমাদের ছাড়া আওয়ামী লীগ কোন সময়ে ক্ষমতায় আসতে পারেনি। মোটামুটি আমাদেরকে সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছে। যে সময় আমরা ওনার সঙ্গে ছিলাম না সেসময়ে ওনারা ক্ষমতায় আসতে পারেনি। আমরা যাকে যখন সমর্থন দিব, দেখা যায় সেই সরকার গঠন করতে পারে। তখনই প্রশ্ন আসে আমরা বিএনপিকে দিব না আওয়ামী লীগকে দিব। সেই জায়গায় আমাদের কিছু লোক বিএনপিকে দিতে চায় আবার কিছু লোক আওয়ামী লীগকে সমর্থন দিতে চায়। এ নিয়েও অনেকের মধ্যে বিভ্রান্তি আছে। নিয়ামক শক্তি হওয়ার কারণে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হয় ওইভাবেই, যাতে করে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটে।’

নির্বাচনের আগে পার্টিকে শক্তিশালী করতে চান জাপা চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আমরা সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই। আমাদের ভাবমূর্তিটা যাতে জনগণের কাছে উজ্জ্বল হয় সেভাবে কাজ করতে চাই। জনসম্পৃক্ততাও বাড়াতে চাই। জোট কিংবা আসন ভাগাভাগি প্রশ্নে জনগণের প্রত্যাশাকে প্রধান্য দিতে চান বলেও জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ