শিরোনাম

| |

ঝালকাঠিতে দুর্বত্তদের এ্যালোপাথারী কোপে ইউপি সদস্যর মা নিহত, বাবা গুরতর আহত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 8, 2021 10:41 AM
Print Friendly and PDF

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি ::ঝালকাঠির কাঠালিয়ার পূর্ব পাটিখালঘাটা গ্রামে দুর্বত্তদের রামদার এ্যলোপাথারী কোপে স্ত্রী হাসিনা বেগম (৫০) নিহত ও স্বামী মোঃ জামাল জমাদ্দার গুরতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে (২.৩০ মিনিট) উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন জমাদ্দারের বাড়ীতে এ ঘটনা ঘটে। ১৪/১৫ জনের দুর্বত্তদের একটি দল মেম্বর রিপনের ঘরে সিধ কেটে প্রবেশ করে তার ঘুমান্ত মা হাসিনা বেগম ও পিতা জামাল জমাদ্দারকে রামদা দিয়ে এ্যলোপাথারী ভাবে কুপিয়ে গুরতর আহত করে। দুর্বত্তদের হামলায় হাসিনার বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিতা জামাল জমাদ্দারকে গুরতর আহত অবস্থায় প্রথমে কাঠালিয়ার (আমুয়া) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ইউপি সদস্য রিপন জমাদ্দার জানান, আমার প্রতিপক্ষরা আমাকে হত্যার উদ্দেশ্যে সিধ কেটে ঘরে ঢোকে। আমি রাতে অন্য বাড়ীতে থাকায় সন্ত্রাশীরা আমাকে না পেয়ে মাকে হত্যা করে এবং বাবাকে কুপিয়ে গুরতর আহত করে।

আজ ০৮ অক্টোবর শুক্রবার সকালে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রয়সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে থানায় নিয়ে আসেন। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রয় জানান, আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি, প্রস্তুতি চলছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ