শিরোনাম

| |

ঝালকাঠি শহরের জেলা বিএনপির দুটি কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 5, 2021 10:38 AM
Print Friendly and PDF

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠি শহরে জেলা বিএনপির দুইটি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত ৪অক্টোবর সোমবার সন্ধ্যায় ইউসুফ হোসেন কমিশনার সড়ক ও আমতলা গলি সড়কে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে শহরের ইউসুফ হোসেন কমিশনার সড়কে জেলা বিএনপির প্রধান কার্যালয়ে হামলা চালায়।

এ সময় তারা লাঠিসোটা দিয়ে টিনসেডের কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্র ও জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ও সাইনবোর্ড ভাঙচুর করে। পরে দুর্বৃত্তরা শহরের আমতলা সড়কে জেলা বিএনপির আরেকটি কার্যালয়ে হামলা চালায়। ওই কার্যালয়ের সামনের সাটার ও জানালার গ্লাস ভাঙচুর করে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে খোঝ খবর নেওয়া হচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ