শিরোনাম

| |

রাজাপুরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 28, 2021 10:21 AM
Print Friendly and PDF

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি::ঝালকাঠির রাজাপুরে ‘অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে’ রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাজাপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন বলেন দেশের অর্ধেক জনগোষ্ঠি নারীকে পিছনে ফেলে ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন করা সম্ভব নয়। নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসে বঙ্গবন্ধুর সোনারবাংলা বিনির্মাণ করতে হবে।

আরও বক্তাব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির নেতা সুলতান আহম্মেদ, ইউপি সদস্য নাজমা ইয়াছমিন মুন্নি, সাংবাদিক আলমগীর শরীফ,
এছাড়ও অনুষ্ঠানে উপস্থিতিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের সদস্য নাসরিন সুলতানা মুন্নি, সহ এনজিও, সংবাদকর্মী ও অপরাজিতা নারীরা।

আয়োজিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন রূপান্তরের জেলা কর্মকর্তা সুরঞ্জিত দাস।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ