শিরোনাম
নিজেস্ব প্রতিবেদন :: বরিশাল জেলা আওয়ামী লীগ এর কোষাধ্যক্ষ ও বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে এম আজিজ মাস্টার জানাযা নামাজ আজ আছর বাদ চন্দ্রমোহন জৌনপুরী হুজুর খানকা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাযা নামাজ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক,
বরিশাল জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক,মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এম পি মহোদয় এর নির্দেশে
মরহুমের শেষ বেলায় তাকে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সকল নেতারা বলেন আজিজ মাস্টারের মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামী লীগের অনেক ক্ষতি হয়েছে, আজিজ মাস্টার তার রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে দলের দুঃসময়ে দলিও সকল কার্যক্রম পরিচালিত করতেন এবং অংশগ্রহণ করছেন।
এছাড়া আজিজ মাস্টারের মৃত্যুতে বরিশাল সদর ০৫ আসনের সংসদ সদস্য ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামিম এমপি, বরিশাল সিটি করপোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শোক প্রকাশ করেছে, এবং বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এবং মেম্বারসহ বরিশাল জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন আজিজ মাস্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে