শিরোনাম

| |

সানি লিওন তার সহশিল্পীদের সাহসের পরিক্ষা নিলেন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 9, 2021 10:20 AM
Print Friendly and PDF

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে প্রায়শই খবরের শিরোনাম হন বলিউড অভিনেত্রী সানি লিওন। কখনো খোলামেলা ছবি-ভিডিওতে কুপোকাত করেন ভক্তদের, আবার কখনো মানবিক কাজে প্রশংসায় ভাসেন। তবে এবার সানি ঘটালেন এক অদ্ভুত কাণ্ড। সহশিল্পীদের সাহস পরীক্ষা করেছেন তিনি। সেটাও আবার ভয়ানক পদ্ধতিতে।

 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন সানি লিওন। তাতে দেখা যায়, পাহাড়ি এলাকায় শুটিং ইউনিট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এক পর্যায়ে কাঠি দিয়ে রাস্তা থেকে একটি জোঁক তুলে নেন সানি। এরপর সেটা সহশিল্পীদের হাতে নেওয়ার চ্যালেঞ্জ দেন। একজন হাত বাড়িয়েও ভয়ে সরিয়ে নেন।

 

তবে সানির আরেক সহশিল্পী সাহসে জয়ী হয়েছেন। তার হাতে রক্তখেকো জোঁকটি ছেড়ে দেন তিনি। অবশ্য এক মুহূর্তের মধ্যে আবার সেটা ফেলেও দেন।

 

ভিডিওটির ক্যাপশনে সানি লিওন লিখেছেন, ‘আমার সহশিল্পীদের সাহস পরীক্ষা করছিলাম। অবশ্য জোঁকটিকে কিছুক্ষণ পর নিরাপদে ঘাসে ছেড়ে দিয়েছি।’ সানির এই ভিডিওটি ইতোমধ্যে সাড়ে ৪৫ লাখের বেশি অনুসারী দেখেছেন। এছাড়া জমা হয়েছে অসংখ্য মন্তব্য।

 

উল্লেখ্য, সানি লিওন বর্তমানে তামিল সিনেমা ‘শেরো’র শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করছেন। এছাড়া তার হাতে ‘ভীরামাদেবী’, ‘রঙ্গিলা’, ‘কোকা কোলা’, ‘হেলেন’সহ বেশ কিছু সিনেমার কাজ রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 22, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ