শিরোনাম

| |

পরীমনি মেধাবী অভিনেত্রী, আগে কখনো অভিযোগ পাইনি.মিশা সওদাগর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 9, 2021 10:03 AM
Print Friendly and PDF

অনলাইন নিউজ ডেস্ক :: চিত্রনায়িকা পরীমনি মেধাবী অভিনেত্রী, তার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ পাইনি বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

মাদককাণ্ডে গ্রেফতারের আগে চিত্রনায়িকা পরীমনির নামে আপনার কাছে কোনো অভিযোগ এসেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, না, আমি তার নামে এরকম কোনো রিপোর্ট পাইনি। ও আমার দুটিতে ছবিতে অভিনয় করেছে। ও অনেক মেধাবী অভিনেত্রী।

মিশা বলেন, একজন শিল্পীর ব্যক্তিগত দায়ভার আমরা নেব না। সে কোথায় থাকে, কী করে, কীভাবে চলে, কার কয়টা গাড়ি, কার কয়টা বাড়ি- এটা জানা আমাদের বিষয় নয়। বরং তাদেরকে যারা চলচ্চিত্রে আনে তাদের সতর্ক থাকা দরকার।

তিনি বলেন, শিল্পী সমিতি সব সময় শিল্পীদের পাশেই থাকবে। তবে পরীমনির বিষয়ে (শনিবার) বোর্ড মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, শিল্পী সমিতির ওই বৈঠকে পরীমনির সদস্যপদ স্থগিত করা হয়েছে।

গত বুধবার রাতে বিপুল মাদকসহ বনানীর বাসা পরীমনিকে আটক করে র‌্যাব। মাদক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ