শিরোনাম

| |

ড্রেন থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 23, 2021 4:51 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ (বুধবার ২৩ জুন) সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

মারা যাওয়া ওই যুবকের নাম আবুল হোসেন (৩২)। তার আর কোনো পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল (মঙ্গলবার ২২ জুন)সকাল ১০টার দিকে ওই যুবক খিলগাঁও তিলপাপাড়া ৭ নম্বর কালভার্টের ড্রেনে পড়ে নিখোঁজ হন।

যুবকটির সন্ধানে গতকালই ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য উদ্ধারকাজ শুরু করে। কিন্তু বেলা দেড়টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

আজ (বুধবার ২৩ জুন) সকালে ঘটনাস্থল থেকে একটু দূরে তার লাশ পাওয়া যায়। নিহত যুবক ‘ভবঘুরে’ ছিলেন। ড্রেনের আশেপাশে পরিত্যক্ত জিনিস কুড়াতে গিয়ে তিনি ড্রেনে পড়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 29, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ