শিরোনাম

| |

গ্যাসের আগুনে শিশুসহ দগ্ধ ৬

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 2, 2021 6:47 AM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: সাভারের আশুলিয়ার একটি বাসায় গ্যাসের লিকেজ বিস্ফোরণে শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। আজ (বুধবার ২ জুন) সকালে তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করে আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, তাদের সবারই হাত মুখসহ শরীরের অনেককাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকায় হুমায়ন কবিরের বাড়িতে আজ (বুধবার ২ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন— রেনু বেগম (২৮), স্বামী আউয়াল ইসলাম (৩৫) ও মেয়ে আরফিয়া (৯), আদুরী খাতুন (৩০) ও তার স্বামী আ. হাকিম (৩৫) এবং আফরোজা বেগম (৪০)।

দগ্ধ রেনু বেগম জানান, তারা ওই বাসায় ৫ মাস ধরে ভাড়া থাকেন। সবাই ওই এলাকার বিভিন্ন পোশাক তৈরি কারখানায় কাজ করে। আর তার মেয়ে আরফিয়া একটি মাদ্রাসায় পড়ে।

রাতে সবাই বাসায় ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ বাসার ভিতরে আগুন দেখতে পান। পরে নিজেদের শরীরেও আগুন জ্বলতে দেখে দৌড়ে বাসা থেকে বাইরে বের হন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমরা ভোর ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে গিয়ে আমরা আগুন ও রোগী কাউকেই পাইনি।

তারা একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে আমরা তাদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেই। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ