শিরোনাম

| |

শাহবাগের রাস্তা পুলিশের জলকামানে সচল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 23, 2021 1:32 PM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: সকল চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য ৩০ শতাংশ কোটার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা। তবে সন্ধা ৬টার দিকে পুলিশের বাধায় আন্দোলন থেকে সরে আসতে বাধ্য হয়েছে তারা।

এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে মঙ্গলবার বেলা ১১টা থেকে অবরোধ শুরু করে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা।

পরে কয়েকজন নেতাকর্মী পানিতে ভিজে রাস্তা বসে থাকলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এতে দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয় শাহবাগের রাস্তা।

এই কর্মসূচিতে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী ও শরীয়তপুরসহ বিভিন্ন জেলা ও ইউনিটের সংগঠনটির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দেন।

দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শাহবাগ সচল করে পুলিশ

কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া। এছাড়া উপস্থিত আছেন প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান সজীব সরকার, মিজানুর রহমান, ইয়াসিন আকন্দ, তসলিমা রেজা, যুগ্ম মহাসচিব ফারুক খান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, তিতুমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

যে ৭ দাবিতে অবরোধ করে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা-

১। সব চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করতে হবে।

২। সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযােদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করে মর্যাদা নির্ধারণ করা।

৩। মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ মুক্তিযােদ্ধার ও অসুস্থ মুক্তিযােদ্ধার পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার এবং ১৯৭২ এর সংজ্ঞা অনুযায়ী ভুয়ামুক্ত তালিকা প্রণয়ন করতে হবে।

৪। মুজিব কোটের পবিত্রতা রক্ষায় সিনেমা, সিরিয়াল নাটকে মন্দ চরিত্রে মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লােকদের মুজিব কোট পরা যাবে না, এই মর্মে আইন পাস করতে হবে।

৫। মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা।

৬। মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে, দুর্নীতি, মাদক, ধর্ষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ কঠোর আইন প্রণয়ন করতে এবং হাসপাতাল, সরকারি অফিস, বিমান বন্ধসহ সবক্ষেত্রে বীর মুক্তিযােদ্ধাদের ভিআইপি মর্যাদা দিতে হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ