শিরোনাম

| |

বগুড়ায় মাসব্যাপী শিল্প মেলা শুরু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2021 3:38 PM
Print Friendly and PDF

বগুড়া প্রতিনিধি :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলতাফুন নেছা খেলার মাঠে স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী ‘বিসিক শিল্প পণ্য মেলা বগুড়া ২০২১’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বগুড়া জেলা কার্যালয়।

বিসিক চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করে করোনা ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে বিসিক। করোনাভাইরাস প্রাদুর্ভাব-জনিত পরিস্থিতিতেও বিসিকের ৭৬টি শিল্প নগরীতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য উৎপাদন অব্যাহত ছিল বলে দেশে খাদ্যদ্রব্যের কোনো সঙ্কট দেখা দেয়নি। ক্রেতা সাধারণকে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার আহ্বান জানান তিনি।

মেলায় মোট ৮০টি স্টলে সিল্কের শাড়ি-কাপড়, থ্রি-পিচ, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। তাছাড়া মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য বিক্রয় করা হবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 8, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ