শিরোনাম

| |

দেশে করোনায় ২৪ ঘন্টায় নতুন আরো শনাক্ত ১২৩৫

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 30, 2020 12:31 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: মারণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৩১ জনে। এছাড়া নতুন করে ১ হাজার ২৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জনের।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৭০ জন। মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৬ জন নারী। সাবই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১১ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন ও ময়মনসিংহে ২ জন রয়েছেন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬০ বছরের ওপরে ১১ জন রয়েছেন।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 30, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ