শিরোনাম

| |

দেশে করোনায় আরো মৃত্যু ২৭ জনের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 28, 2020 12:48 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৯৩২ জন।

রোববার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৯৩২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১০ হাজার ৮০ জন হয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ২৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৩৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৩ হাজার ৩১৮ জন হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৩৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিচেনায় শনাক্তের হার ৭ দশমিক ৩৯ শতাংশ। পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ২ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ৮৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 1, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ