শিরোনাম

| |

নানীর করা মামলায় বাবা-মা জেলে, দুই শিশুর কান্নায় জামিন পেলেন মা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 23, 2020 1:38 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ঃ  নানীর করা মামলায় অবশেষে জামিন পেলেন বিচারপ্রার্থী দুই শিশুর মা ওয়াসিমা খাতুন। তবে মা জামিন পেলেও শিশু দুটির বাবা মো. তোফায়েলকে জামিন দেওয়া হয়নি। আজ বুধবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ জামিনের এ আদেশ দেন।

গত পাঁচদিন ধরে মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে তিন বছরের টুম্পা। ফলে গতকাল মঙ্গলবার মা-বাবাকে কারাগার থেকে বাড়িতে নিয়ে যেতে আদালতে উপস্থিত হন তারা। পরে মা-বাবার জন্য আদালতের বারান্দায় কান্নাকাটি করে। মা-বাবাকে কাছে পাওয়ার এই আহাজারির বিষয়টি গণামাধ্যমে প্রচারের একদিন পর ওই দুই শিশুর মাকে আজ জামিন দিলেন আদালত।

জানা যায়, দুই শিশুর নানী মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও তার স্বামী মো. তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের মামলা করেন। এ মামলায় গত শুক্রবার থেকে কারাগারে শিশুদের মা-বাবা। সেই থেকে শিশুদের দেখার কেউ নেই।

বংশালের প্রতিবেশীদের ঘরেই আশ্রয় নিয়েছে দুই শিশু। তাদের হাত ধরেই দুই ভাইবোন বাবা-মায়ের জামিনের জন্য বিচারক মো. মামুনুর রশিদের আদালতে গিয়েছিল। কিন্তু এদিন তাদের মা-বাবাকে জামিন দেননি বিচারক। উল্টো শিশুরা আদালতের ভেতরে কান্নাকাটি করায় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে শোকজ করেছিলেন আদালত।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ