শিরোনাম

| |

ঝালকাঠিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 11, 2020 2:46 PM
Print Friendly and PDF

ঝালকাঠি প্রতিনিধি: মুজিববর্ষের অঙ্গিকার,কৃষি হবে দুর্বার এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠি সদর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বুধবার সকালে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। মেলায় ১১টি স্টলে বিভিন্ন কৃষি পণ্য ও প্রযুক্তি পরিদর্শন করা হয়। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি শহর ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, ইসরাত জাহান সোনালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুল আলম সুরুজ, মোবারক হোসেন মল্লিক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ