শিরোনাম

| |

প্রথমবারের মতো তিন কার্যদিবসে মাদক মামলার রায়

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 27, 2020 2:42 PM
Print Friendly and PDF

খুলনায় একটি মাদক মামলায় মাত্র তিন কার্যদিবসেই রায় ঘোষণা করেছেন আদালত। দেশের বিচার ব্যবস্থাপনায় এমন ঘটনা এটিই প্রথম। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত নম্বর-৪) ড. মো. আতিকুস সামাদ এই রায় ঘোষণা করেন।

রায়ে মামলার একমাত্র আসামি মো. সম্রাটকে (২৬) গাজা রাখার অপরাধে ছয় মাস এবং ইয়াবা রাখার অপরাধে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সম্রাট বরিশাল জেলার উজিরপুর থানার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর মহানগরীর লবনচোরা থানা এলাকা থেকে মো. সম্রাটকে পুলিশ আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সম্রাটকে আসামি করে লবনচোরা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। চলতি বছরের ২১ অক্টোবর আদালতে চার্জ গঠন এবং ২২ অক্টোবর ৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। ২৫ অক্টোবর আর্গুমেন্ট ও আসামি সনাক্ত শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ