শিরোনাম

| |

প্রধানমন্ত্রীর গাড়িবহরের জন্য আসছে দুটি ৬৫০ সিসির মোটরসাইকেল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 25, 2020 10:53 AM
Print Friendly and PDF

প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুদৃঢ় ও গাড়িবহরকে আরও আকর্ষণীয় করতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে শুভেচ্ছা স্বরূপ দেয়ার জন্য ৬৫০ সিসির দুটি সুজুকি মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরে পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, ঢাকার তেজগাঁওয়ের র‌্যানকন মোটরবাইক (সুজুকি) কর্তৃক স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা বহরকে সুসজ্জিত ও শক্তিশালি করতে উপহার হিসাবে দুটি মোটরসাইকেল (৬৫০ সিসি এর সুজুকি ভি-স্ট্রর্ম ৬৫০) প্রদানের জন্য ইম্পোর্ট পার্মিট জারির অনুমতি প্রদান করা হলো।

মোটরসাইকেল দুটি আমদানির অনুমতিতে তিনটি শর্তও দেয়া হয়েছে। এগুলো হচ্ছে-বিধি মোতাবেক শুল্ক কর ও জরিমানা আদায় করতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্সকে উপহার ব্যতীত অন্য কোথাও বিক্রয় করা যাবে না। এছাড়া আমদানি নীতি সংক্রান্ত যাবতীয় বিধি বিধান প্রতিপালন করতে হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 6, 2026
Fajr 4:49 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ