শিরোনাম

| |

প্রায় ৭ মাস পর পবিত্র ওমরাহ পালন শুরু হয়েছে আজ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 4, 2020 8:26 AM
Print Friendly and PDF

করোনা মহামারির কারণে প্রায় ৭ মাস বন্ধ থাকার পর প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে রোববার থেকে পবিত্র ওমরাহ পালন শুরু হয়েছে। প্রথম ধাপে সৌদি আরবে অবস্থানকারী স্থানীয় ও প্রবাসীরা নির্ধারিত নিয়ম ও শর্ত পালন সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য প্রথম ধাপে প্রতিদিন ৬ হাজার মুসল্লি সুযোগ পাবেন। দিনে ১২টি দলে বিভক্ত হয়ে ওমরাহ ও মুসলমানদের পবিত্র ২ মসজিদ জেয়ারতের কাজ সম্পন্ন করতে হবে। প্রতিদলে ৫০০ ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন।

জানা গেছে, ওমরাহ চলাকালে পবিত্র নগরী মক্কার কাবা শরিফের পুরো আঙিনা প্রতিদিন ১০ বার জীবাণুমুক্ত করা হবে। ওমরাহ পালনে কাবা চত্বরে যাওয়ার আগে প্রত্যেক ওমরাহ পালনকারীকে জীবাণুমুক্ত করা হবে। প্রত্যেককে বোতলজাত জমজমের পানিও সরবরাহ করা হবে।
এদিকে এই ধাপের শেষে দ্বিতীয় ধাপে আগামী ১৮ অক্টোবর থেকে প্রতিদিন ১৫ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন। তৃতীয় ধাপে ১ নভেম্বর ২০ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন। আর করোনার ঝুঁকি পুরোপুরি দূর হয়ে গেলে চতুর্থ ধাপ শুরু হবে। এই ধাপে পবিত্র কাবা শরিফ স্বাভাবিক অবস্থায় ফিরবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ