শিরোনাম

| |

দোকানে ঢুকিয়ে আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ব্যবসায়ীকে গণপিটুনি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 4, 2020 8:22 AM
Print Friendly and PDF

বগুড়ার আদমদীঘিতে মাত্র আট বছর বয়সের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহেল রানা (৩৫) নামে এক কসমেটিক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তিনি হেলালিয়ার ছাতনী ঢেকড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

শনিবার সন্ধ্যায় আদমদীঘির হেলালিয়া স্টেশান বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ব্যবসায়ী সোহেল রানাকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, শনিবার বিকেল ৫টায় আদমদীঘির হেলালিয়া বাজারের সোহেল রানার কসমেটিকসের দোকানে ছাতনী ঢেকড়া গ্রামের আট বছরের এক শিশু নেইলপলিস, মাথার ব্যান্ড, পুতুলসহ কিছু খেলনাসামগ্রী কেনে। এসময় দোকানী সোহেল রানা কৌশলে শিশুটিকে তার দোকান ঘরে ঢুকিয়ে অড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি শিশুর পরিবারসহ আশেপাশের লোকজন টের পেয়ে সোহেল রানাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও ধর্ষণের চেষ্টাকারী সোহেল রানাকে আটক করে।
তিনি জানান, গ্রেফতার সোহেল রানাকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার জবানবন্দী গ্রহণের জন্য শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ