শিরোনাম

| |

উজিরপুরে সিপিএইচডির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 4, 2020 7:16 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদকঃ গত ২ অক্টোবর রোজ শুক্রবার সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড উজিরপুর উপজেলার আয়োজনে, ৮নং শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

এসময় সিপিএইচডি আয়ুর্বেদিক কোম্পানি কর্তৃক নিয়োগকৃত আয়ুর্বেদিক অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার জনাবা সুমি আক্তার, (ডিএমএফ এন্ড মাদার এন্ড চাইল্ড কেয়ার, ঢাকা) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দান করেন।

ক্যাম্পিং এ স্থানীয় ইউ পি সদস্য আশ্রাফ আলী রাড়ি উজিরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না সহ সিপিএইচডি পিরোজপুর জোনের প্রধান সমন্বয়কারী জনাব ফরহাদ আহমেদ সিয়াম,সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ স্বরুপকাঠি উপজেলা শাখার হেড অব সেলস রবিউল ইসলাম রবি সিকদার,বামরাইল ইউনিয়ন ডিস্ট্রিবিউটার তুহিন মাহমুদ সহ সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড উজিরপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় প্রায় শতাধিক রুগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। স্থানীয় জনগণ এতে অত্যন্ত আনন্দ প্রকাশ করে বলে,সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছে,আমরা তাদের সেবা সবসময় পেতে আগ্রহী।

স্থানীয় ইউপি সদস্য আশ্রাফ আলী রাড়ি বলেন,”অত্যন্ত সুন্দর এবং সফল এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই, সিপিএইচডির সকল কর্মকান্ডে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগীতা করবো”।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ