শিরোনাম

| |

এমসি কলেজ হোস্টেলে তরুণীকে গণধর্ষণের দায় স্বীকার করেছে রাজন, আইনুল ও মাহবুবুর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 4, 2020 6:50 AM
Print Friendly and PDF

সিলেটের এমসি কলেজের হোস্টেলে তরুণীকে গণধর্ষণের ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি রাজন, আইনুল ও মাহবুবুর রহমান রনি।

এর মধ্যে আসামি রাজন সিএমএম- ১ এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুল ইসলামের আদালতে এবং বাকি দুই আসামি রনি ও আইনুদ্দিন সিএমএম কোর্ট- দুই ও তিনে বিচারক সাইফুর রহমান এবং শারমিন খানম নিলার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে পাঁচ দিনের রিমান্ড শেষে দুপুরে তাদেরকে সিএমএম আদালতে নিয়ে যায় শাহপরান থানা পুলিশ। এর আগে একই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন ও রবিউল।

অমুল্য কুমার চৌধুরী জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে দীর্ঘ শুনানির পর প্রথমে অর্জুন ও সাইফুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে ১ম আদালতে সময়ক্ষেপণ হওয়ায় আসামি রবিউল ইসলামকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ এর বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করা হলে একইভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল ইসলাম।

স্বীকারোক্তির পর তাদের তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিকে রিমান্ডে থাকা বাকি দুই আসামি তারেক ও মাসুমকে আগামীকাল আদালতে তোলা হতে পারে। এর মাধ্যমে ৮ আসামির জবানবন্দি পর্ব শেষ হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ