শিরোনাম

| |

সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 27, 2020 10:14 AM
Print Friendly and PDF

 সিলেট এমসি কলেজে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ, খাগড়াছড়িতে আদিবাসী নারীকে গণধর্ষণ, সাভারে স্কুলছাত্রী নীলাকে হত্যাসহ সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষনের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সকাল ১০.৩০টায় টাউন হলের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ২নং ওয়ার্ড সভাপতি সানু আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা আহবায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৭ নং ওয়ার্ড সংগঠক মাসুমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার, সদস্য সৈয়দ মাহিন প্রমুখ।

বক্তারা বলেন, সিলেটে প্রকাশ্য দিবালোকে এম সি কলেজের মত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণের ঘটনা দেশবাসীকে স্তম্ভিত করেছে। ক্ষমতার রাজনীতির প্রত্যক্ষ প্রশ্রয়ে এই ধর্ষকরা লালিত-পালিত হয়েছে বলে বক্তারা বলেন। বক্তারা অবিলম্বে সিলেটের এমসি কলেজের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যার সাথে জড়িত মিজানুর রহমানের ও খাগড়াছড়িতে আদিবাসী নারীর ধর্ষণকারী বাঙালি সেটেলারদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা আরো বলেন, একর পর এক খুন-ধর্ষণ-নির্যাতনের বিচার না হওয়ার, ক্ষমতার রাজনীতির প্রশ্রয়ে খুনীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতিই আজকের ঘটনার জন্ম দিয়েছে। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাব জানান এবং জনগনকে এই বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 6, 2026
Fajr 4:49 am
Sunrise 6:03 am
Zuhr 11:41 am
Asr 3:40 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ