শিরোনাম
বাংলাদেশ সরকারের ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে বর্তমান আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার ও প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে ১০ টাকা কেজি চাল বিতরণ শুরু করে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় বরিশাল সদর উপজেলার ৩ নং চরবাড়িয়া ইউনিয়নে ৬ ও ৭ নং ওয়ার্ডে ১০ টাকা কেজির চাল এর আওতায় যারা আছে তাদের মাঝে রেশন কার্ড হালনাগাদ করে বিতরণ করা হয়। কার্ড বিতরণ করেন ৩ নং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মাহাতাব হোসেন শুরুজ,এসময় তার সাথে উপস্থিত ছিলেন ৩ নং চরবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সুনামধন্য ইউপি সদস্য এবং সাধারণ, গরীব ,দুঃখী মানুষের মেম্বার জাহিদুল আলম তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা। এ সময় ৩ নং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা,, মাহাতাব হোসেন শুরুজ বলেন, গণতন্ত্রের মানষ কন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী , ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ১০ টাকা মূল্যের চাল বিতরণের নির্দেশ দেন এবং আমরা সাধারণ মানুষের মাঝে এই ১০ টাকা কেজির চাল যাতে সবাই পায় সেই জন্য আজ আমরা ৬ ও ৭ নং ওয়ার্ডে কার্ড এর আওতা যারা আছে তাদেরকে কার্ড বিতরণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ আমরা পূরণ করতে পারব এবং বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো। এ সময় আরো বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ডের সুনামধন্য ইউপি সদস্য জাহিদুল আলাম তুহিন সহ অন্যান্যরা। এ সময় সবাই বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে, এবং সরকারের দেয়া ১০ টাকা কেজি চাল নিয়ে যাতে কোন প্রকার দুর্নীতির না হয় সেদিকে লক্ষ রাখতে হবে, এছাড়াও ডিলারদের সঠিকভাবে বন্টন করার কথা বলেন বক্তারা।