শিরোনাম

| |

করোনা রোধে সচেতনতাই উত্তম ভ্যাকসিন: কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 24, 2020 11:28 AM
Print Friendly and PDF

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘করোনার ভ্যাকসিন আসছে ভেবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনেকের মধ্যে গা-ছাড়া ভাব দেখা দিয়েছে। অনেকে অবহেলা করছেন এবং মাস্ক পরিধান করছেন না। কিন্তু কার্যকর ও সর্বজনগ্রাহ্য ভ্যাকসিন কবে আসবে তা এখনও সুনিশ্চিত নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানই সবচেয়ে বড় প্রতিষেধক। করোনার সংক্রমণ রোধে সচেতনতাই হচ্ছে উত্তম ভ্যাকসিন।’

তিনি আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত দেওয়া সরকারি হিসাবে, দেশে এখন পর্যন্ত মোট তিন লাখ ৫৩ হাজার ৮৪৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন পাঁচ হাজার ৪৪ জন। আর সুস্থ হয়েছেন দুই লাখ ৬২ হাজার ৯৫৩ জন। শিগগিরই দেশে করোনা সেকেন্ড ওয়েভ আঘাত আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ