শিরোনাম
অনলাইন ডেস্কঃ নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন স্থানে আজ সকাল ৬ টার দিকে আবদুল করিম(৬৪) নামের এক বৃদ্ধার আত্মহত্যার খবর পাওয়া গেছে।
ঘটনা স্থলে এখন আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজুদ্দিন সহবতার টিম অবস্থান করছে।
খবর নিয়ে যানা গেছে করিম মিয়া চার সন্তানের জনক,এর মধ্যে দুই ছেলে ও ছেলের বউয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হওয়ার পরে তা করিম মিয়া মীমাংসা করতে গেলে তার এক ছেলে বাবার সাথে কথা কাটাকাটি করে।একপর্যায়ে কষ্ট সহ্য করতে না পেরে আজ সকালে সবার কাছে ক্ষমা চেয়ে স্বইচ্ছায় কাঠাল বাগানে গিয়ে আত্মহত্যা করে। খবর নিয়ে আরও জানা গেছে, ইতালি থাকা ছেলের সাথেই অভিমান করেছেন তিনি। লোকমুখে শোনা গেছে তিনি অনেক ভালো মানুষ ছিলেন।কিন্তু অভিমানের কাছে হেরে গেলেন একজন বাবা।