শিরোনাম

| |

নিয়ম না মেনে বরিশালে ১৫ তলা ভবন নির্মাণ, ৬৫ লাখ টাকা জরিমানা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 19, 2020 9:57 AM
Print Friendly and PDF

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অনুমোদিত প্ল্যানের শর্ত ভঙ্গ করে বহুতল ও বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ করায় চার মালিককে ৬৪ লাখ ৯৭ হাজার ২৮০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) থেকে এ তথ্য জানানো হয়।

বিসিসি সূত্র জানায়, নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের এমএ জলিল সড়কের আজিজ রহিম ও কয়েকজন অংশীদার প্ল্যানের শর্ত ভঙ্গ করে ১৪ তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন। বিষয়টি সিটি করপোরেশনের নজরে এলে বিধিমালা ভঙ্গের দায়ে মালিকপক্ষকে ২৫ লাখ ৪৫ হাজার ৭১২ টাকা জরিমানা করা হয়।

একই সড়কে রেজিন উল কবিরসহ কয়েকজন অংশীদার শর্ত ভঙ্গ করে ১০তলা আবাসিক ভবন নির্মাণকাজ শুরু করেছেন। এজন্য তাদের ১১ লাখ ৮৩ হাজার ৯৫২ টাকা জরিমানা করা হয়েছে। একইভাবে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কালিশ চন্দ্র রোডের বিধান মজুমদার ও কয়েকজন অংশীদার শর্ত ভঙ্গ করে ৯তলা আবাসিক ভবন নির্মাণ করেছেন। এজন্য তাদের চার লাখ ৮৬ হাজার ৯৯২ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১৩ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডের পূর্বপাশের ১ নম্বর পুলসংলগ্ন এলাকায় আবদুল হাইসহ কয়েকজন ১৫তলার বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এজন্য তাদের ২২ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা জরিমানা করা হয়।

সিটি করপোরেশন সূত্র আরও জানায়, জরিমানার অর্থ আদায়ে এসব ব্যক্তিকে ১৫ সেপ্টেম্বর চিঠি দেয়া হয়েছে। চিঠিতে জরিমানার টাকা আগামী ৭ কার্যদিবসের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের তহবিলে জমা দিতে বলা হয়েছে। অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 11, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ