শিরোনাম

| |

জাল এনআইডি তৈরি : দুই ডাটা এন্ট্রি অপারেটরকে সাময়িক অব্যাহতি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 14, 2020 7:52 PM
Print Friendly and PDF

জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ডাটা এন্ট্রি অপারেটরকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করেছে নির্বাচন কমিশনের (ইসি) আইডিয়া প্রকল্প।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে ইসির আইডিয়া প্রকল্পের জনসংযোগ বিভাগ।

সাময়িক অব্যাহতিপ্রাপ্তরা হলেন সবুজবাগ ও গুলশান থানা নির্বাচন অফিসের আউটসোর্স ডাটা এন্ট্রি অপারেটর সিদ্ধার্থ শঙ্কর সূত্রধর ও আনোয়ারুল ইসলাম।

আইডিয়া প্রকল্পের জনসংযোগ শাখা জানিয়েছে, জাল এনআইডি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার সবুজবাগ ও গুলশান থানা নির্বাচন অফিসের আউটসোর্স ডাটা এন্ট্রি অপারেটর সিদ্ধার্থ শঙ্কর সূত্রধর ও আনোয়ারুল ইসলামকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম। তদন্তে দোষী সাব্যস্ত হলে প্রকল্পের এই দুই অপারেটরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এ মহাপরিচালক।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ