শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
আজ সোমবার (১৪ই সেপ্টেম্বর) দুপুর ১টায় স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অফ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত নেবুলেজার মেশিন, নেবুলেজারের ঔষধ, নেবুলেজারের মাস্ক ও হ্যান্ড গ্লোবস সহ করোনাকালীন সময়ের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এপেক্স ক্লাব অফ বরিশাল এর পক্ষ থেকে এ্যাডঃ হেমায়েত উদ্দিন আহম্মদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অফ বরিশালের সার্ভিস ডিরেক্টর ও এ্যাডঃ হেমায়েত উদ্দিন আহম্মদ ডায়াবেটিক হসপিটালের যুগ্ম সাধারণ সম্পাদক এপে. মাহাবুব মোর্শেদ শামীম, এপেক্স ক্লাব অফ বরিশালের সাবেক সভাপতি এপে. মোঃ আক্তার হোসেন, এ্যাডঃ হেমায়েত উদ্দিন ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ও বরিশাল এপেক্স ক্লাবের সাবেক সভাপতি এপে. মোঃ আদনান হোসেন অনি, এ্যাডঃ হেমায়েত উদ্দিন ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ও বরিশাল এপেক্স ক্লাবের সাবেক সভাপতি এপেঃ কমল দাশ শুভ, বরিশাল এপেক্স ক্লাবের সভাপতি এপে. ডা. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সাব্বির, সিনিয়র সহ-সভাপতি এপে. বোরহান উদ্দিন তানবীর, ডিরেক্টর এপে. সাঈদ মাহামুদ, বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন ব্যানার্জি, ডায়াবেটিক সমিতির কোষাধক্ষ্য হান্নান মল্লিক ও প্রশাসনিক কর্মকর্তা রিপন প্রমূখ।
এসময় এপেক্স ক্লাব অফ বরিশালকে ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য এ্যাডঃ হেমায়েত উদ্দিন ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের পক্ষ থেকে সহযোগীতা করার ঘোষনা দেওয়া হয়।