শিরোনাম

| |

করোনার নমুনা জমা দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন সিলেটের মেয়র!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 11, 2020 2:49 PM
Print Friendly and PDF

করোনার স্যাম্পল জমা দেয়ার পরও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান কোয়ারেন্টিনে ছিলেন না! স্যাম্পল জমা দিলেও বৃহস্পতিবার অফিস তো করেছেনই- এর বাইরে ভোজসভাসহ একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা!

এরপর সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে করোনা পজিটিভের খবর জানানো হয়। ‘করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন’ স্লোগান নিয়ে মাঠে থাকা মেয়রের এমন কাণ্ড শুনে বিস্মিত নগরীর অনেকেই।

সমালোচকরা বলছেন, মেয়র নিজেই স্বাস্থ্যবিধি মানেননি।

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ জানান, গত ক’দিন ধরে হালকা জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন মেয়র। সন্দেহ দেখা দেয়ায় বৃহস্পতিবার স্যাম্পল দেন করোনার। সন্ধ্যায় জানানো হয় তিনি পজিটিভ।

এর আগে মেয়র আরিফের স্ত্রী সামা হক চৌধুরী করোনায় আক্রান্ত হন। এছাড়াও সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সিসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন ও মেয়রের বাসার এক নিরাপত্তাকর্মী। এছাড়া সিসিকের কর শাখার এক কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মারা যান।

কাউন্সিলরদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ আক্রান্ত ছিলেন।

নগর ভবন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে করোনা শনাক্তের নমুনা জমা দেয়ার পর দুপুরে তিনি একটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের আহ্বানে নগরের একটি হোটেলে মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপর বিকালে নগরভবনে উন্নয়ন সংক্রান্ত একটি সভায়ও অংশ নেন। যেখানে নগরভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এসব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বও বজায় রাখা হয়নি।

বৃহস্পতিবার রাতে মেয়র ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের করোনা শনাক্তের খবর জানার পর থেকে এসব অনুষ্ঠানে অংশ নেয়া ব্যক্তিরা আতঙ্কে ভুগছেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে ফোন করলেও তারা ধরেননি।

মেয়রের বাসায় নিয়োজিত নিরাপত্তাকর্মী জানান, বাসায় আইসোলেশনে আছেন মেয়র আরিফুল হক। তার অবস্থা অনেকটা ভালো।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ