শিরোনাম

| |

বরিশালের তরুণ সাংবাদিকদের অন্তর্দন্দ নিরসনে মাননীয় মেয়র মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 11, 2020 11:31 AM
Print Friendly and PDF

প্রভাষক আমিনুর রহমান শামীম (একজন মুজিব আদর্শের কলম সৈনিক) 

তারিখঃ ১১ সেপ্টেম্বর ২০২০

বরিশাল নগরীর তরুণ প্রজন্মের সাংবাদিকদের মধ্যে কিছুদিন যাবত অন্তর্দন্দ চলে আসছে। ফলে সাংবাদিকদের পেশাদারি কর্মকান্ডের মধ্যে সৃষ্টি হয়েছে গ্রুপিং, বিশৃঙ্খলা, হামলা, মামলা সহ কাঁদা ছোড়াছুড়ির মত অনাকাঙ্ক্ষিত ঘটনা। কলম সৈনিকরা ঐক্যের জায়গা থেকে সরে এসে তৈরি করেছে ভিন্ন ভিন্ন প্লাটফর্ম।

আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী কলম যোদ্ধা ও একজন শিক্ষক হিসেবে মনে করি, সাংবাদিক মহলে এই সংকট সৃষ্টির প্রারম্ভিক কালেই সিনিয়র সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ছিলো। কিন্তু তারা রহস্যময় স্বার্থে তাদের দায়িত্বের অবহেলা করছেন যা আপনাকে অবহিত হতে হবে।

আপনার সদয় অবগতির জানানো প্রয়োজন যে, যারা মুজিব আদর্শের কলম সৈনিক, যারা স্বাধীনতার স্বপক্ষের কলম সৈনিক, যাদের কলমে সরকারের দোষের চেয়ে সফলতাই বেশি প্রাধান্য পায় আজ তাদের মধ্যেই অন্তর্দন্দের সৃষ্টি হয়েছে!

বর্তমান সরকারের প্রেক্ষাপটে এবং আপনার রাজনৈতিক কর্মকাণ্ডে বরিশালে অধিকাংশ সাংবাদিকই আপনাকে ব্যক্তি হিসেবে শ্রদ্ধা,স্নেহ, প্রশংসা তথা ভালোবাসেন। কিন্তু ভাবার সময় এসেছে আপনার আমার সরকার ক্ষমতায় না থাকলে এই ভালোবাসার মানুষ গুলোর মধ্যে কে কে আছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে লিখবেন?

আপনি একটু লক্ষ্য করলেই এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের পিছনে যারা কলকাঠি নাড়ছেন তাদের চিনতে পারবেন। বর্তমানে বরিশালের অধিকাংশ প্রিন্ট মিডিয়া, নিউজ পোর্টাল সহ অন্যন্য যোগাযোগ মাধ্যমগুলোর কর্ণধার কারা? বার্তা সম্পাদক কারা? নির্বাহী দায়িত্ব পালন করছেন কারা? আর মুজিব আদর্শের কলম সৈনিকদের স্থানটা কোথায়!?

বরং যতই নিরপেক্ষতার ধোঁয়া ওড়ানো হোক আগের তারাই আছেন এবং তারা ঐক্যবদ্ধই আছেন ;তবে একটু চুপ আছেন। সময়ের অপেক্ষায় আছেন।

হ্যা, হতে পারে আমাদের কোন কোন সাংবাদিক রাজনীতি ও ব্যবসা একই সাথে করছেন, আবার কোন কোন সাংবাদিক নিজের প্রতিভাকে জানান দিতে ভরসার জায়গাটি হারিয়ে ফেলেছেন, কেউ কেউ অভিভাবকহীন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাই বলে তারা মুজিব আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবেন? আমিতো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মত বিশ্বাস করতে চাই, মুজিবের কলম সৈনিকরা অভিমানী হতে পারে কিন্তু বেঈমান হতে পারে না।

তবে যে মোস্তাক নেই তা বলবো না। কিন্তু এই মোস্তাক তৈরির পিছনে কারা? কিসের স্বার্থে, কোন গোষ্ঠীর স্বার্থে মোস্তাকদের তৈরি করা হয়?

কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের নামে শান্ত বরিশালকে অশান্ত করার আপ্রাণ চেষ্টা করেছে একটি সিন্ডিকেট গ্রুপ। এখন আবার কতিপয় সাংবাদিকদের অন্তর্দন্দের সুযোগ নিয়ে সুশৃঙ্খল বরিশাল নগরীকে রক্তাক্ত ও বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে একটি কুচক্রী মহল।

তাই, মাননীয় মেয়র মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, আপনার শান্তির নগরী বরিশালের স্বার্থে তরুণ সাংবাদিকদের দ্বন্দ্ব নিরসন ও কলকাঠি নাড়া হোতাদের ষড়যন্ত্র বন্ধের জন্য দ্রুত পদক্ষেপ ও হস্তক্ষেপ একান্ত জরুরি। আপনার হস্তক্ষেপ কামনা করছি।
আপনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি।

জয়বাংলা
জয় বঙ্গবন্ধু।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ