শিরোনাম

২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

ডিএসইর সূচক সাড়ে ১১ মাসে সর্বোচ্চ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০ ১২:৩৫ অপরাহ্ণ
Print Friendly and PDF

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচক বেড়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

এদিন ডিএসইর সূচক প্রায় সাড়ে ১১ মাস পর পাঁচ হাজার পয়েন্ট অতিক্রম করেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে। ১১ মাস ১৬ দিন বা ১৯৫ কার্যদিবস পর ডিএসইর সূচক ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ডিএসইর এ সূচকটি ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর ৫ হাজার পয়েন্টে অবস্থান করছিল। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে যথাক্রমে ১১৫৮ ও ১৭৪০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এদিন এক হাজার ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ৫৩ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৭৭ কোটি ৯৭ লাখ টাকার।

ডিএসইতে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টি কোম্পানি কমেছে ১৪৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, অরিয়ন ফার্মা, অরিয়ন ইনফিউশন, ডেল্টা হাউজিং, ফুওয়াং ফুড, গ্রামীণফোন, ইউনাইটেড পাওয়ার ও স্কয়ার ফার্মা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির কোম্পানির শেয়ার দর।

আজ সিএসইতে ২৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৮ কোটি ৮৮ লাখ টাকার।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:55 am
Zuhr 12:04 pm
Asr 4:28 pm
Maghrib 6:14 pm
Isha 7:25 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ