শিরোনাম
রিয়াদুল রিয়াদঃঃ আজ ০৫/০৯/২০২০ইং তারিখ বরিশাল সদর উপজেলার অন্তর্গত শায়েস্তাবাদ ইউনিয়নের মধ্য চরআইচা যুব সমাজের উদ্যোগে আয়োজিত “লোহার পোল আন্তঃ ইউনিয়ন সর্টবার ফুটবল টুর্নামেন্ট ২০২০” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাবাদ ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আরিফুজ্জামান মুন্না।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন সিকদার ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব মোখলেসুর রহমান সরদার। আরো উপস্থিত ছিলেন উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। উদ্বোধনকালে আরিফুজ্জামান মুন্না প্লেয়ার দের উদ্দেশ্যে বলেন, মাঠে একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও আকর্ষণীয় খেলা উপহার দেয়া হোক যাতে করে সাধারন জনগন খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ হন।
এ সময় তিনি উক্ত টুর্নামেন্ট আয়োজন কমিটির উদ্দেশ্যে বলেন যে একটি শান্তিপূর্ণ টুর্নামেন্ট উঠাতে যা করণীয় আপনারা তা করবেন আমি আপনাদের সার্বিক সহযোগিতায় আপনাদের পাশে থাকবো। তিনি আরো বলেন আমি খেলাধুলা ভালোবাসি তাই আপনাদের সার্বক্ষণিক সহযোগীতায় আপনাদের পাশে থাকবো। এরপর বিকেল ৫ ঘটিকায় জনাব আরিফুজ্জামান মুন্না উক্ত টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরিশেষে ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না ইউপি সদস্যদের কে বলেন আপনারা সার্বক্ষণিক যুবকদের পাশে থাকবেন এবং এই টুর্নামেন্ট সফলভাবে উঠানোর জন্য সার্বিক সহযোগিতা করবেন যাতে আয়োজন কমিটির কোন সমস্যার সম্মুখীন হতে না হয় এবং ইউপি সদস্যগন চেয়ারম্যানকে পূর্ণ আশ্বাস প্রদান করেন এবং বলেন আমরা সার্বক্ষণিক উক্ত কমিটির পাশে থাকব এবং তাদের সার্বিক সহযোগিতা করবো।