শিরোনাম

| |

বিকল্প শ্রম বাজারের অংশ হিসেবে ৬ দেশে কর্মী পাঠানোর উদ্যোগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 3, 2020 7:14 AM
Print Friendly and PDF

বিকল্প শ্রম বাজারের অংশ হিসেবে কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রুমানিয়া, ক্রোয়েশিয়া ও সিশেলসে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়। কমিটি এসব দেশে কর্মী পাঠানোর উদ্যোগ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস এবং পংকজ নাথ অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রবাসে অবস্থানরত জনশক্তির শ্রমবাজার যেন সংকুচিত না হয়, সে জন্য বিদেশে বাংলাদেশ মিশনগুলোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়।

এছাড়া করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা করোনা পরবর্তী সময়ে যেন পুনরায় সে দেশে যেতে পারেন, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে কমিটি। প্রবাসে অবস্থানরত এবং প্রবাসফেরত কর্মীদের সহায়তা করতে বাংলাদেশ মিশনের শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া প্রবাসী কর্মীদের মধ্যে বিশেষ বরাদ্দের প্রায় ১১ কোটি টাকার ওষুধ, ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।

বিদেশফেরত কর্মীদের রি-ইন্টিগ্রেশনের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ