শিরোনাম

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৩৪

বাকেরগঞ্জে সন্ত্রাসী দিপুর নির্যাতনের শিকার একই পরিবারের মহিলা সহ ৫ জন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২০ ৩:৪১ অপরাহ্ণ
Print Friendly and PDF

লিটন বায়জিদঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সন্ত্রাসী দিপুর নির্যাতনের শিকার একই পরিবারের মহিলাসহ পাঁচজন।

অভিযোগ সূত্রে জানা যায় ভুক্তভোগী বিলকিস বেগম এর বাবার চিকিৎসার জন্য জমি বিক্রির চেষ্টা করে আসছে অনেকদিন যাবত। কিন্তু তাতে বিভিন্ন সময়ে বাধার সৃষ্টি করে দিপু মাতুব্বর ও তার বাবা ফজলে আলী মাতুব্বর। জানা গেছে তাদের সাথে জমিজমা বিরোধ দীর্ঘদিন যাবত। গত ৩১ শে আগস্ট সোমবার আনুমানিক সকাল ১০ টার দিকে ভুক্তভোগী বিলকিস বেগমের বাড়ির সামনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্ত দিপু মাতব্বর ও তার বাবা ফজলে আলী মাতুব্বর এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ভুক্তভোগী বিলকিস বেগম সহ তার পরিবারের মা ভাই ভাবি সহ ৫ জনের উপরে অতর্কিত হামলা চালায়ি মারধর করে সন্ত্রাসী দিপু ও তার বাবা। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে তাদের ভেতর থেকে মারধরে যখম হওয়া দুইজন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সঠিক বিচারের দাবীতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে দিপু মাতব্বর ও তার বাবা ফজলে আলী মাতুব্বরের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন বিলকিস বেগম। হামলার বিষয়টি জানতে চাইলে দিপু মাতুব্বর পুরো ঘটনাটি অস্বীকার করে। তবে এর আগেও দিপু মাতুব্বরের উশৃংখল চলাফেরা ও মারামারির কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানা যায়। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 7, 2026
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:56 am
Asr 4:37 pm
Maghrib 6:47 pm
Isha 8:10 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ