শিরোনাম

| |

স্বরূপকাঠীতে শিশু ধর্ষনের অভিযোগে থানায় মামলা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 26, 2020 4:35 PM
Print Friendly and PDF

 পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বাড়ীর বাগানে পেয়ারা পারতে গিয়ে ১৪ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে বলে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে প্রতিবেশী মিলন ফরাজির ছেলে রিয়াজ ফরাজি (২২)কে আসামী করে শিশুটির পিতা ফজলুল হক বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করেন। ওইদিন বিকেলে অলংকারকাঠি গ্রামে ধর্ষনের ঘটনা ঘটে বলে মামলা সূত্রে জানা গেছে। নির্যাতিত শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে পিরোজপুর পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ীর বাগানে পেয়ারা পারতে গেলে প্রতিবেশী মিলন ফরাজির ছেলে রিয়াজ ফরাজী তাকে জোর করে মুখ চেপে ধরে একটি পানের বরজে নিয়ে যায়। এসময় শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটি ডাক চিৎকার দিলে মাহাবুব নামে একজন এগিয়ে আসলে রিয়াজ ফরাজি পালিয়ে যায়।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ আউয়াল কবির জানান, থানায় মামলা হলে পুলিশ রাতেই অভিযান চালায়। কিন্তু আসামী রিয়াজ ফরাজি আত্মগোপন করেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ