শিরোনাম
অনলাইন ডেক্সঃঃ বানোয়াট কাহিনী সৃজনের মাধ্যমে মান সম্মান ও ইজ্জত হানিকর বক্তব্য ও মন্তব্য অনলাইন মিডিয়ায় ইলেকট্রনিক্স বিন্যাসে নিন্দাকর প্রচারনা চালানোর অভিযোগে বরিশালের “মতবাদ অনলাইন পত্রিকার” প্রকাশক ও সম্পাদক এস এম জাকির হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে।
নিউজ এডিটর কাউন্সিল’র বার বার নির্বাচিত সাধারন সম্পাদক তরুন সাংবাদিকদের নেতা ও বরিশাল ক্রাইম নিউজের প্রকাশক খন্দকার রাকিব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশকে তদন্ত করে আগামী ০৭/১০/২০২০ইং তারিখের মধ্যে ঘটনা সত্যতা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন, বরিশাল নগরীর কলেজ রো’ ২০ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নেহাল হোসেনের ছেলে দৈনিক মতবাদ অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক এস এম জাকির হোসেন, বিডি ক্রাইম ২৪ ডট কম পত্রিকার প্রকাশক সম্পাদক রেহানা ইয়াসমিন, ব্যবস্থাপনা সম্পাদক রিপন হাওলাদার, দৈনিক খবর বরিশাল এর সত্বাধিকারী এইচ আর হীরা, বরিশাল ট্রিবিউন অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, আজকের ক্রাইম নিউজ অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ বেল্লাল তালুকদার। ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে আসামীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৬/২৯/৩১ ও ৩৩ ধারার অপরাধে দায়ের করা মামলায় বাদী উল্লেখ করেন।চলতি বছরের ২৫ এপ্রিল অনুমতি ব্যতীত বাদীর ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করিয়া বাদীর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন মিডিয়াগুলো বাদী এবং বাদীর পিতার বিরুদ্ধে অপ-প্রচার করেছে। বাদীর পিতা এলাকায় একজন সৎ সজ্জন ও গন্যমান্য ব্যক্তি। তাকেও কলংকিত করে সংবাদ প্রকাশ করা হয়।
এছাড়াও থানা পুলিশকে বিটমানি দিয়ে অনৈতিক কাজ করার মত মিথ্যা প্রচারনা চালায় বলে উল্লেখ করা হয়।’
সুত্রঃ বরিশাল ক্রাইম নিউজ
| নামাজের সময়সূচি | |
|---|---|
| October 22, 2026 | |
| Fajr | 4:42 am |
| Sunrise | 5:55 am |
| Zuhr | 11:42 am |
| Asr | 3:50 pm |
| Maghrib | 5:30 pm |
| Isha | 6:42 pm |
| Dhaka, Bangladesh | |