শিরোনাম
রিপোর্ট-আসাদুজ্জামান ঃ- বরিশাল বিএনপিতে দুই গ্রুপের বিভক্তি অনেক দিনের। তবে সব সময় রাজ পথে আন্দোলন কারীদেরকে সব কমিটিতে কম বেশী স্থান পেতে দেখা গেছে। কিন্তু গত জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষনার পর অনেক রাজ পথের যোদ্ধারা অদৃশ্য ইশারায় বঞ্জিত হওয়ায় বিষয়টি স্পস্ট হয়েছে। মহানগর ছাত্র দলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির হামলা মামলা ও কারা বরন কারী নেতা হলেও অনেকেই একেবারে ফুর ফুরা ছাত্রদল। জেলা কমিটির অবস্থা আরো বেহাল। অধিক যোগ্যদের বাদ দিয়ে খোশ আমদেদ কমিটি করা হয়েছে। নির্যাতিত নেতা সোহেল ঢ়াড়ী পদ পেলেও তা তৃতীয় সাড়ির পদ। এছারাও গঠনতন্ত্রের মার প্যাচে বাদ পরে গেলেন মাঠ কাপানো ছাত্রদল নেতা আরিফুর রহমান মুন্না সহ ৪/৫ জনে। দলীয় গ্রুপিংএ বাদ পরে গেলেন আরেক মাঠ কাপানো ছাত্রদল নেতা নির্যাতিত সাইফুল ইসলাম সুজন। সদর রোডে পুলিশের নির্মম নির্যাতন সারা দেশের মানুষ দেখলেও বরিশাল বিএনপি নেতাদের চোখে পরেনি। আজ তাদের কোন পদ পদবীই নাই। আসলে পদ পদবী পেতে হলে এখন আর রাজ পথে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আন্দোলন করতে হয় না। বড় নেতাদের তলছা আশির্বাদ থাকলেই পদ পাওয়া যায় । এ ভাবে বরিশালে বহু মেধাবী ছাত্র রাজনীতি করে দল থেকে বঞ্চিত এবং চাকরী করার যোগ্যতা থাকলেও রাজনীতির কারনে তাও ভাগ্যে জুটেনি। এখন মামলার ঘানি টেনে তারা পরিবারের বোঝা হয়ে গিয়েছে। এটা রাজনীতিকদের সাথে নেতাদের অপরাজনীতি। এভাবে চলতে থাকলে রাজপথে শক্তি কমে গেলে বিএনপিকে এক সময় চরম মুল্য দিতে হবে। এক সময়ের দাপুটে ছাত্রদল নেতারা এখন পদ পদবী ও দলীয় পরিচয়হীন ভবঘুরে তুচ্ছ রাজনীতিক। ত্যাগীদের মুল্যায়ন করা উচিত। তা না হলে রাজনীতির প্রতি মানুষের ঘৃনা বাড়বে। বর্তমানে বরিশালে ছাত্রদলের ইউনিট কমিটি গঠন করা হচ্ছে। সেখানে জেলা নেতার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।