শিরোনাম

| |

কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল পাইপের মেরামত সম্পন্ন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 23, 2020 2:52 PM
Print Friendly and PDF

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের বালু ক্ষয়ে বেরিয়ে আসা দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের হাইভোল্টেজ ডিসি পাওয়ারের সংযোগ ক্যাবল পাইপের মেরামত কাজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেলের দিকে মেরামত কাজ শুরু হয়ে শনিবার বিকেলের দিকে সম্পন্ন হয়েছে। তবে, কুয়াকাটার ভাঙনরোধ করা না হলে এ বিপদ দিনে দিনে আরো বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) কর্তৃপক্ষ।

বিসিপিসিএলের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী তারিকুল ইসলাম জানান, সমুদ্রের উত্তাল টেউয়ের তাণ্ডবে ও কুয়াকাটায় প্রচণ্ড ভাঙনের কারণে সৈকতের বালু ক্ষয়ে দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেট ক্যাবলের পাইপ বেরিয়ে আসে। বৈরি আবহাওয়ার কারণে ওইদিন মেরামত কাজ শুরু করতে না পারলেও পরদিন শুক্রবার বিকেলে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় এবং সমুদ্রে ভাটা লাগার পর কাজ শুরু করা হয় এবং শনিবার বিকেল নাগাদ প্রাথমিক পর্যায়ের মেরামত কাজ সম্পন্ন করা হয়।

তিনি বলেন, কুয়াকাটার ভাঙনরোধ করা না হলে যেকোনো মুহূর্তে সাবমেরিন ক্যাবলের বড় ধরনের ক্ষতি হয়ে সারাদেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাই ভাঙনরোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে। রোববার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করার কথা রয়েছে পাউবোর ওই কর্মকর্তার।

এর আগে সাগরের অব্যাহত ভাঙনে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রের উত্তাল টেউয়ে সৈকতের বালু ক্ষয়ে গত বৃহস্পতিবার মাটির নিচ থেকে বেরিয়ে আসে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের হাই ভোল্টেজ ডিসি পাওয়ারের ইন্টারনেট সংযোগ ক্যাবলের পাইপ। এতে হুমকির মুখে পড়ে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনটি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 6, 2026
Fajr 4:49 am
Sunrise 6:03 am
Zuhr 11:41 am
Asr 3:40 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ