শিরোনাম

| |

পদ্মাসেতু প্রকল্পের ছবি-ভিডিও-তথ্যাদি প্রকাশে নিষেধাজ্ঞা প্রকল্প পরিচালকের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 22, 2020 3:44 PM
Print Friendly and PDF

সোশ্যাল মিডিয়ায় পদ্মাসেতুর ছবি, ভিডিও ও তথ্যাদি প্রকাশে প্রকৌশলীদের নিষেধাজ্ঞা দিয়েছেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। শনিবার (২২ আগস্ট) সকালে এ সংক্রান্ত একটি চিঠি সেতু প্রকল্পের প্রকৌশলীদের কাছে পাঠানো হয়েছে। এখন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বিভিন্ন মাধ্যমে এসব তথ্য শেয়ার করবে না সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীরা।

মোবাইলে পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, প্রকল্পে ২৫০ প্রকৌশলী, কন্ট্রাকটারসহ প্রায় এক হাজার জন কাজ করেন। সবাই যার যা খুশি শেয়ার দেবে? যেকোন একজন কিংবা দুইজন দেবে। তবে এক হাজার প্রকৌশলী তাদের আইডি থেকে শেয়ার দেবে এটা তো গ্রহণযোগ্য নয়।

পদ্মাসেতুর একজন প্রকৌশলী জানান, পদ্মাসেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙনের পর সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য ছড়িয়ে পড়ে। এরপর থেকেই সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা মৌখিকভাবে নানা নির্দেশনা দিয়ে আসছিলেন। এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মাসেতু সংক্রান্ত বিষয়ে ছবি, তথ্য ও ভিডিও প্রকাশ করবে না সংশ্লিষ্টরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 11, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ